ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্পটে চলছে মাদক ব্যবসা!

  • আপডেট সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • / 404
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিবেদকঃ

বিগত ২ মাসের অবিরাম পুলিশি অভিযানে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা নির্মূল হলেও এখনো থেমে নেই মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্পটে মাদক বিক্রি ও সেবন। সূত্র থেকে জানা গেছে, মোহাম্মদপুর এলাকার সুনিবিড় হাউজিং, বাঁশবাড়ী, টাউন হল ও রায়ের বাজারসহ বিভিন্ন স্পটে এখনো চলছে রমরমা মাদক ব্যবসা। এলাকাবাসীর দাবি, জেনেভা ক্যাম্পের ন্যায় এখনো মোহাম্মদপুর এলাকার যেসব স্থানে মাদক ব্যবসা হয় তা বন্ধ করলে অত্র এলাকার কিশোর, যুবক-যুবতীরা মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।

এলাকাবাসী জানান, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প একটি জনাকীর্ণ এলাকা। আমাদের অধিকাংশ লোক দারিদ্রসীমার নিচে বাস করে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অভাবে এখনো মানবেতর জীবন-যাপন করছি। এর মধ্যে যদি কেউ অপরাধে জড়িয়ে পরে তাহলে আর কষ্টের সীমা থাকে না। এজন্য আমরা চাই পুরো এলাকার মাদক ব্যবসা বন্ধ হোক।

জানা গেছে, বিভিন্ন সময়ে স্থানীয় থানা পুলিশ মাদক ব্যবসা উৎখাতে অভিযান চালিয়েও শতভাগ সফলতা অর্জন করতে না পারায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিমশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে এবং ক্যাম্পের কিছু ব্যক্তিদের সহযোগিতায় টানা ২ মাস স্থানীয় থানা পুলিশ এবং দাঙ্গা পুলিশ যৌথভাবে অভিযান চালালে বর্তমানে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা প্রায় নির্মূল হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে জেনেভা ক্যাম্পবাসী। পালিয়েছে সকল মাদক ব্যবসায়ীরা। কিন্তু এখনো মোহাম্মদপুর এলাকা জুড়ে চলছে মাদক ব্যবসা ও মাদক সেবন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্পটে চলছে মাদক ব্যবসা!

আপডেট সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭