ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হিজাব নিষিদ্ধ করায় ফ্রান্সের সমালোচনায় জাতিসংঘ

  • আপডেট সময় : ০৬:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনতর্জাতিক ডেস্কঃ

স্কুলে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করে সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। জাতিসংঘের একটি কমিটি বলেছে, এভাবে মুসলিম নারীদের পোশাক নিষিদ্ধ করে ইউরোপীয় দেশটি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির লঙ্ঘন করেছে।

বুধবার (৩ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিটি বলেছে, বেসামরিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে ফ্রান্স।

২০১৬ সালে জাতিসংঘে অভিযোগ দাখিল করেছিলেন এক ফরাসি নারী। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে ১৯৭৭ সালে জন্ম নেয়া ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।

২০১০ সালে প্রাপ্তবয়স্কদের জন্য একটি পেশাদার প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়ার কথা ছিল ওই নারীর। মৌখিক ও প্রবেশিকা পরীক্ষায় তিনি পাশও করেন। কিন্তু ল্যাঙ্গভিন ওয়ালোন হাইস্কুলের প্রধান শিক্ষক তাকে ঢুকতে দেননি। কারণ তিনি ধর্মীয় পোশাক পরে ছিলেন। আর ফ্রান্সে তা নিষিদ্ধ।

আরও পড়ুন: ভারতে হিজাব বিতর্কে নতুন মোড়

প্যারিসের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকণ্ঠে স্কুলটির অবস্থান। জাতিসংঘের মানবাধিকার কমিটি জানিয়েছে, ওই নারীকে তার শিক্ষা কার্যক্রমে অংশ নিতে বাধা দেয়ার মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে। যা আন্তর্জাতিক বেসামরিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তির লঙ্ঘন।

গত মার্চে জাতিসংঘ এই সিদ্ধান্ত নিলেও বুধবার নারীর আইনজীবীর কাছে তা পাঠিয়েছে। আইনজীবী সেফেন গুয়েজ গুয়েজ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এতে দেখা গেছে, মুসলমানসহ ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে ফ্রান্স সীমিত কাজ করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হিজাব নিষিদ্ধ করায় ফ্রান্সের সমালোচনায় জাতিসংঘ

আপডেট সময় : ০৬:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২