ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন

ফ্রান্সে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভেঙেই চলেছে

  • আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ফ্রান্সে। শুধু তাই নয় দিন যত যাচ্ছে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ততোবেশি ভাঙছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) দেশটিতে নতুন করে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নতুন করে ৬০ হাজার ৪৮৬ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা আগেরদিন বৃহস্পতিবার ৫৮ হাজার ৪৬ রোগী শনাক্তের রেকর্ড ভেঙেছে।

ফ্রান্স স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, করোনার কারণে শুক্রবার ফ্রান্সে ৮২৮ জনের মৃত্যু হয়েছে। যা আগেরদিন বৃহস্পতিবারের ৩৯৮ জনের দ্বিগুণ থেকেও বেশি।

আল আরাবিয়া বলছে, এপ্রিলের পর গত সপ্তাহে ফ্রান্সে করোনার কারণে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে।

ফ্রান্সে এখন পর্যন্ত ১৬ লাখ ৬১ হাজার ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল ও রাশিয়ার পরেই অবস্থান করছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৮৬৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভেঙেই চলেছে

আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০