ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

চলে গেলেন অভিনেত্রী গীতা সেন

  • আপডেট সময় : ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 381
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটক ও সিনেমায় সমানভাবে দক্ষতা দেখিয়েছিলেন অভিনেত্রী গীতা সেন। ছিলেন গীতা সোম, পরিচালক মৃণাল সেনের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন গীতা সেন। গীতা সেন বেশি অভিনয় করেননি ঠিকই, কিন্তু তার অভিনয় ছিল স্বাভাবিকতায় স্বতন্ত্র। ৮৬ বছর বয়সে গীতা সেন গত সোমবার পরলোকে চলে গিয়েছেন।

মাস খানেক আগে মস্তিষ্কে রক্তরণ হয়েছিল। সেই থেকে বাড়িতেই আইসিসিইউ ব্যবস্থাপনায় চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। চরিত্রাভিনেত্রী হিসেবে গীতা সেন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। উৎপল দত্তের দলে নাটকে অভিনয় করছেন। পরে চলচ্চিত্রে এসেছিলেন। ‘দুধারা’ ছবিতে যখন অভিনয় দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। ঋত্বিক ঘটকের নাগরিক ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন। এরপর স্বামী মৃণাল সেনের প্রায় ছবিতেই তাকে দেখা গিয়েছে। অভিনয় করেছেন কলকাতা-৭১, কোরাস, একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খন্ডহর, খারিজ, মহাপৃথিবী এবং এবং শ্যাম বেনেগালের ‘আরোহণ’-এ গীতা সেনের  অভিনয় চিরকাল মনে থাকবে।

গীতা প্রসঙ্গে বলতে গেলে মৃণাল সেন প্রায়ই বলতেন ‘এক সোম আমাকে জীবন দিয়েছে, আরেক সোম দিয়েছে প্রতিষ্ঠা’। অর্থাৎ ‘ভুবন সোম’ তাকে যেমন প্রতিষ্ঠা দিয়েছে, তেমনই গীতা সোম (বিয়ের আগের পদবি) তার জীবন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলে গেলেন অভিনেত্রী গীতা সেন

আপডেট সময় : ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭