ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও হাবিবের বিচ্ছেদ

  • আপডেট সময় : ১১:১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও  সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ। সঙ্গীত জগতে প্রশংসিত হলেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংকটে আছেন তিনি।

বিশেষ করে বিয়ে সংক্রান্ত বিষয়াদি নিয়ে হাবিব বেশ বিব্রত। প্রথম স্ত্রী র সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার চট্টগ্রামের বাঁশখালীর মেয়ে রেহানকে বিয়ে করেছিলেন।

এবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ ঘটেছে তার। অনেক দিন ধরেই তাদের সংসারে টানাপড়েন চলছিল। সে ধারাবাহিকতায় এবার সম্পর্কের ইতি ঘটেছে।

এ বিষয়ে হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবার কল কেটে দেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দু’জনার সম্মতিতেই তাদের ডিভোর্স হয়েছে।

হাবিব প্রথম বিয়ে করেন ২০০৩ সালে। কয়েক বছর না যেতেই সে বিয়ে ভেঙে যায়। এরপর মডেল মোনালিসার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। তাদের বিয়েও প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু হুট করেই হাবিব এই বিয়েতে অমত জানান।

এর কিছুদিন পরেই ২০১১ সালে চট্টগ্রামে কনসার্টে গান গাইতে গিয়ে গোপনে রেহান নামে বাঁশখালীর এক মেয়েকে বিয়ে করেন হাবিব। ঢাকা ফিরে এসে বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে পালন করবেন বলে গণমাধ্যমে জানিয়েছিলেন। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি।

এরপর থেকেই হাবিবের পরিবার ও ঘনিষ্ঠজনদের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা ছিল অনেক। এ প্রশ্ন এড়াতেই হাবিব দ্রুত সন্তান নিয়েছিলেন বলেও চাউর রয়েছে।

তবুও সংসার আর টেকাতেই পারলেন না হাবিব। হাবিব-রেহানার ঘরে আলিম ওয়াহিদ নামে এক ছেলে সন্তান রয়েছে। জানা গেছে, ছেলে আলিম ওয়াহিদ তার মায়ের কাছে থাকবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও হাবিবের বিচ্ছেদ

আপডেট সময় : ১১:১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭