ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিশুকে বুদ্ধিমান করতে আইসক্রিম!

  • আপডেট সময় : ১১:০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 348
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইসক্রিম খেতে কে না ভালবাসে। আর বাচ্চাদের তো কথাই নেই। আইসক্রিম তাদের অন্যতম প্রিয় খাবার। খাবারের পর শেষপাতে আইসক্রিম আছে জানলে খিদেটাই যেন বেড়ে যায়। কিন্তু বাচ্চাকে ব্রেকফাস্টে আইসক্রিম খাওয়ানোর কথা ভেবেছেন কখনও? ঠান্ডা লেগে যাওয়ার ভয় বাবা, মায়েরা কখনই ব্রেকফাস্টে আইসক্রিম দিতে চাইবেন না। তবে একটি গবেষণা কিন্তু বলছে দিনের প্রথম খাবার হিসেবে আইসক্রিম বাচ্চাদের জন্য খুবই উপকারি।

জাপানের কিয়োরিন ইউনিভার্সিটির অধ্যাপক ইয়োশিহিকো কোগা তাঁর গবেষণায় জানাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরই আইসক্রিম খেলে বাচ্চাদের সতর্কতা বাড়ে, যার ইতিবাচক প্রভাব পড়ে তাদের পারফরম্যান্সে। জাপানের এক্সাইট নিউজ ওয়েবসাইটে প্রকাশিত একটি সমীক্ষায় দুদল অংশগ্রহণকারীর উপর গবেষণা চালানো হয়। একদলকে ঘুম থেকে ওঠার পরই আইসক্রিম খেতে দেওয়া হয়, অন্যদলকে
দেওয়া হয় না। গবেষণার ফলে দেখা গিয়েছে যারা নিয়মিত ব্রেকফাস্টে আইসক্রিম খেয়েছে তাদের তথ্য বিশ্লেষণের ক্ষমতা যেমন অন্য দলের থেকে বেশি, তেমনই তারা অনেক বেশি সজাগ ও কোনও বিষয়ে প্রতিক্রিয়া জানানোর ব্যপারেও বেশি স্বতঃস্ফূর্ত।

এরপর দুদলের মস্তিষ্কের কর্মক্ষমতা পরীক্ষা করে দেখা যায় সকালে নিয়মিত আইসক্রিম খাওয়ার ফলে একদলের মস্তিষ্কের আলফা তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে গিয়েছে। যা তাদের আরও বেশি সজাগ যেমন করেছে, তেমনই মানসিক অস্থিরতাও কমিয়েছে। এরপর যেই দলকে ঘুম থেকে ওঠার পরই আইসক্রিম খেতে দেওয়া হয়েছিল তাদের আইসক্রিমের পরিবর্তে ঠান্ডা জল পান করতে দেওয়া হয়। কিন্তু দ্বিতীয় বারের এই পরীক্ষায় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন গবেষকরা লক্ষ্য করেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশুকে বুদ্ধিমান করতে আইসক্রিম!

আপডেট সময় : ১১:০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭