ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসিতে চলছে ইমনের ‘শ্রাবণ তোমাকে’ সিনেমার শুটিং

  • আপডেট সময় : ০৪:৩৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এফডিসিতে শুরু হয়েছে তাজু কামরুল পরিচালিত ‘শ্রাবণ তোমাকে’ সিনেমার শ্যুটিং।

রবিবার সন্ধ্যায় এফডিসিতে ঘরোয়া আয়োজনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় পরিচালক ও নায়ক-নায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক পরিচালক বদিউল আলম খোকন, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে। এর পরপরই গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে প্রথম লটের কাজ শুরু হয়। তবে সোমবার থেকে কাজ পুরোদমে চলতে থাকে।

সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন, চিত্রনায়ক ইমন ও ‘সুপার হিরো সুপার হিরোইন’খ্যাত নবাগতা শম্পা হাসনাইন।

নির্মাতা কামরুল বলেন, ‘গান দিয়ে ছবির শ্যুটিং শুরু করলাম। ‘শ্রাবণ তোমাকে’ একেবারেই রোমান্টিক ঘরানায় গল্পে নির্মিত হবে। আগামীতে শ্রীমঙ্গল, রাঙামাটি, বান্দরবানে শ্যুটিং করবো।’

ইমন বলেন, “সিনেমার নামটার মতো গল্পটাও বেশ ভালো লেগেছে। একেবারেই মৌলিক গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও অন্যরকম। অভিনয়ের স্পেস থাকবে। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব।’

‘শ্রাবণ তোমাকে’র চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এফডিসিতে চলছে ইমনের ‘শ্রাবণ তোমাকে’ সিনেমার শুটিং

আপডেট সময় : ০৪:৩৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭