ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জেএমবির সাবেক আমীরের বিচার শুরু

  • আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিযোগ গঠনের মধ্য দিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক আমীর সাইদুর রহমানসহ তিনজনের বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ মার্চ দিন ধার্য করেন।

অভিযোগ গঠনের সময় সাইদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলার অন্য আসামি হলেন, সাইদুর রহমানের দেহরক্ষী আব্দুল্লাহিল কাফি ও কাফির স্ত্রী আয়শা আক্তার। তবে তারা হাইকোর্ট থেকে জামিনের পর পলাতক।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ সব তথ্য জানিয়েছেন।

জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমানের মৃত্যুদণ্ড হওয়ার পর ২০০৬ সালের শেষের দিকে সাইদুর রহমান আমীর হন।

২০১০ সালের ২৫ মে রাজধানীর দনিয়া এলাকার একটি বাড়ি থেকে সাইদুর রহমানসহ অপর আসামিদের গ্রেফতার করা হয়।

২০১০ সালের ৭ আগস্ট গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর সোহরাব হোসেন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ২৬ আগস্ট এই মামলায় সরকার অনুমোদন দেয়।

এরপর চলতি বছরের ৪ জানুয়ারি আদালত নতুন করে অভিযোগপত্র গ্রহণ করেন। মামলাটিতে মোট ২১ জনকে সাক্ষী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেএমবির সাবেক আমীরের বিচার শুরু

আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭