ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

জুটন চৌধুরীর জন্য মাইমের মূকাভিনয় প্রদর্শনী

  • আপডেট সময় : ০৮:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 376
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরী। তার চিকিৎসা সহায়তার জন্য বিশেষ মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করছে মাইম আর্ট। ২০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই বিশেষ প্রদর্শনীটি হবে। এতে মাইম আর্টের ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘যেমন কর্ম তেমন ফল’সহ বেশ কিছু প্রযোজনা থাকবে।

মাইম আর্টের প্রধান ও মূকাভিনয়শিল্পী নিথর মাহবুব বলেন, ‘মূকাভিনয়ের শো করে লাভবান হওয়া যায় না, তবুও সবার সহযোগিতা পেলে এ কাজটা করতে চাই। এ আয়োজনের একটাই উদ্দেশ্য, সাংবাদিক জুটন চৌধুরীর চিকিৎসার সাহায্যার্থে কিছু অর্থ সংগ্রহ করা।’

প্রদর্শনী থেকে প্রাপ্ত পুরো অর্থ তুলে দেওয়া হবে জুটন চৌধুরীর পরিবারের হাতে। টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০, ২০০ ও ৫০০ টাকা। অনুষ্ঠানস্থল থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুটন চৌধুরীর জন্য মাইমের মূকাভিনয় প্রদর্শনী

আপডেট সময় : ০৮:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭