ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একযুগ পূর্ণ হলো খালিদ হাসান মিলু নেই

  • আপডেট সময় : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 486
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা গানে দরদ খুঁজতে চাইলে খুঁজতে হবে খালিদ হাসান মিলুকে। বাংলা গানকে চিনে যিনি কণ্ঠে সুর মেলাতেন, সেই মানুষটি খালিদ হাসান মিলু। একযুগ হয়ে গেল তিনি আমাদের মাঝে নেই। আজ তার ১২তম মৃত্যুবার্ষিকী।

প্রিয় গায়ক ২০০৫ সালে ২৯ মার্চ মারা যান। খালিদ হাসান মিলুর সঙ্গীত জীবন শুরু হয় ১৯৮০ এর দশকের প্রথম দিকে। ৮০’র দশকে তাঁর প্রথম এ্যালবাম ওগো প্রিয় বান্ধবী প্রকাশিত হয়। তাঁর প্রকাশিত অন্যান্য উল্লেখযোগ্য এ্যালবামসমূহ হল প্রতিশোধ নিও, নীলা,
শেষ ভালোবাসা, আয়না, ও মানুষ।

১৯৮২ সাল থেকে তিনি চলচ্চিত্রে গানে নেপথ্যে কণ্ঠ দেওয়া শুরু করেন এবং প্রায় ২৫০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। ১৯৯৪ সালে হৃদয় থেকে হৃদয় চলচ্চিত্রের “হৃদয় থেকে হৃদয়”। গানে কণ্ঠ দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।

তাঁর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান সঙ্গীতকে ভালোবেসেই আছেন। বিডিসংবাদের পক্ষ থেকে রইলো খালিদ হাসান মিলুর জন্য দোয়া প্রার্থনা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একযুগ পূর্ণ হলো খালিদ হাসান মিলু নেই

আপডেট সময় : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭