ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সাক্ষরিত

  • আপডেট সময় : ১১:০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / 301

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের উপস্থিতিতে সমঝোতা স্মারক বিনিময় করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  গবেষণা শক্তি বাড়াতে ও উচ্চশিক্ষার উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জিপিসি’র পরিচালক অধ্যাপক ড. এম এ রহিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফখরে হোসেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. একেএম ফজলুল হক, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন. অতিথি শিক্ষক ড. আমীর আহমেদ, সহকারী অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রমুখ।
সমঝোতা অনুযায়ী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণার প্রয়োজনে পরস্পরের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা বিনিময় করবে। যৌথভাবে প্রতিষ্ঠান দুটি বিভিন্ন গবেষণা প্রকল্প বাস্তবায়ন করবে। শিক্ষার্থীদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেমিনার, কর্মশালা ইত্যাদির আয়োজন করবে এ দুটি প্রতিষ্ঠান। এছাড়া পারস্পরিক সম্মত্তিতে পাঠ্যক্রমের উন্নয়ন ঘটানো, সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়, কৃষি উন্নয়ন ভিত্তিক কার্যক্রমের আয়োজন ইত্যাদি কর্মকা- পরিচালনা করবে তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সাক্ষরিত

আপডেট সময় : ১১:০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯