ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউল সম্রাট লালন শাহের স্মরণে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু কাল

  • আপডেট সময় : ০৯:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘অনুরাগ নইলে কি সাধন হয়’- এমন অমিয় বাণী নিয়ে আগামীকাল শনিবার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়ীতে বাউল সম্রাট লালন শাহের স্মরণে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব ও গ্রামীণ মেলা শুরু হচ্ছে।

এ উপলক্ষে আঁখড়াবাড়ী লালন মাজারকে সাজানো হয়েছে নানান সাজে। প্রধান ফটক আর মূল মাজারকে ধবধবে সাদা রংসহ আলোকসজ্জা, বিশাল তোরণ, মাজারের বাইরে স্থাপিত লালন মঞ্চের সামনে ছামিয়ানা টানানো হয়েছে।

আলোচনা মঞ্চ সংলগ্ন লালন মাজারের প্রধান রাস্তা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। মেলায় নানা রকম গৃহসামগ্রী, কাঠের তৈরি জিনিসপত্র, গরম জিলাপী, পাঁপড় ভাজা, লালন শাহের গানের সিডি, গেঞ্জি, শন পাপড়ী, আখের শরবত, হোটেল, খই-বাতাসাসহ হরেক রকম পসরা বসেছে।

এবার লালন উৎসবে আসা দর্শনার্থী আর ফকির বাউলদের জন্য আলোচনা মঞ্চের পাশেই বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা করা হয়েছে।

আলোচনা সভার উদ্ধোধন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার, স্বাগত বক্তব্য রাখবেন লালন একাডেমীর সদস্য-সচিব মোহাম্মদ আতিকুল মামুন।

লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান সভাপতিত্ব করবেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাউল সম্রাট লালন শাহের স্মরণে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু কাল

আপডেট সময় : ০৯:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭