ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন লোহান!

  • আপডেট সময় : ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারো আলোচনায় উঠে এসেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিন্ডসে লোহান। তাকে নিয়ে এবারের আলোচনার কারণ, বিশ্ব গণমাধ্যমে খবর রটেছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে।

তার কারণও অবশ্য ব্যাখা করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, লোহান তার অফিসিয়াল টুইটার ও ইন্সটাগ্রামে নিজের ছবির পরিবর্তে বায়োগ্রাফিতে ইংরেজিতে লিখেছেন ‘আলাইকুম সালাম বা Alaikum salam’।

আর এই লেখার রেশ ধরে গত দুদিন ধরে সারাবিশ্বের শোবিজে এ খবর বাতাসের আগে আগে রটে গেছে। এতেই গণমাধ্যমগুলো ধারনা করছে নিজের ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন এনেছেন লোহান।

এর আগে গত বছর একবার কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেটাকে বন্ধুদের দেওয়া গিফট বলে জানান লোহান। গতবারের মতো এবারের খবরটিও ভাইরাল হয়েছে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্র: মিরর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন লোহান!

আপডেট সময় : ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭