ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

সাভারে দিনে-দুপুরে এক কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই

  • আপডেট সময় : ১১:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় দিনে-দুপুরে এক কোটি ৫৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাভার থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

জানা গেছে, অবনী ফ্যাশনের কর্মীদের বেতন দেয়ার জন্য এই গ্রুপের আরেক প্রতিষ্ঠান অবনী নীটওয়্যারের কার্যালয় থেকে মঙ্গলবার বেলা ১২টার দিকে চারটি ব্যাগে করে দুই কাটি টাকা নিয়ে গাড়িটি ২০০ গজ দূরে অবনী ফ্যাশনের কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুটি মোটর সাইকেল সামনে এসে দাঁড়িয়ে ব্যারিকেড তৈরি করে। এরপর আর একটি মোটর সাইকেল এসে দাঁড়ায়। ছিনতাইকারীরা ক্রিকেট ব্যাট দিয়ে গাড়িটির কাচ ভেঙে ফেলে তারা গাড়িটির ব্যাক ডালায় থাকা দুটি ব্যাগ পেছনের সিটে থাকা আরেকটি ব্যাগ নিয়ে চলে যায়। অবশ্য ব্যাক ডালায় থাকার আরেক ব্যাগ ছিল। ওই ব্যাগে মোট ৪৭ লাখ টাকা ছিল। এই ব্যাগটি ছিনতাইকারীরা নেয়নি।

সাভার থানার ওসি আরো জানান, অবনী কমপ্লেক্সের নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম তাদের প্রতিষ্ঠানর এক কোটি ৫৩ লাখ টাকা ছিনতাইয়ের কথা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারে দিনে-দুপুরে এক কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ১১:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭