ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

স্যামসাং কোডিং কনটেস্টে সাজ্জাদ আবিরের অবিস্বরনীয় কৃতিত্ব

  • আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • / 313

স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ (এসআরবিডি) কোডিং প্রতিেেযাগিতায় চতুর্থ স্থান অর্জনকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদ সাজ্জাদ আবির পুরস্কার গ্রহণ করছেন।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ (এসআরবিডি) কোডিং প্রতিযোগিতার মাধ্যমে সেরা ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে। আর সে তালিকায় চতুর্থ বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছেন একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদ সাজ্জাদ আবির।

গত ২১ জুন-৩১ আগস্ট পর্যন্ত ঢাকায় এসআরবিডির কার্যালয়ে ‘স্যামসাং কোডিং কনটেস্ট’ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

তিন বছরের অধিক সময় ধরে প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িত আবির এর আগে টেকঅফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছিলেন।

এছাড়াও তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও প্রোগ্রামিং প্রতিযোগিতার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোড ফোর্সেস-এ একাধিকবার কৃতিত্বপূর্ণ সাফল্য প্রদর্শন করেছেন। অবির জানান, ভবিষ্যতে তিনি একজন দক্ষ প্রোগ্রামার হতে চান।

তিন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিন ধাপে। প্রথম ধাপে অনলাইনের মাধ্যমে ৫২টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। এরপর দ্বিতীয় তৃতীয় ধাপ পেরিয়ে চূড়ান্ত বিজয়ী হন ১০ শিক্ষার্থী। এদের মধ্যে ৪র্থ স্থান বিজয়ী হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাহমুদ সাজ্জাদ আবির। বিজয়ী ১০ শিক্ষার্থীই স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ (এসআরবিডি)-তে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।

বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেওয়ার সময় এসআরবিডি’র ব্যবস্থাপনা পরিচালক উঁমো কু উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

স্যামসাং কোডিং কনটেস্টে সাজ্জাদ আবিরের অবিস্বরনীয় কৃতিত্ব

আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯