সংবাদ শিরোনাম ::
মিজু স্মরণে নিসচা’র দোয়া মাহফিল ২ এপ্রিল
- আপডেট সময় : ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
- / 365
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা মিজু আহমেদ স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
আগামী ২ এপ্রিল ২০১৭ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সাগর-রুনি মিলনায়তনে (সেগুনবাগিচা)এই স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিসচার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র বিনোদন সাংবাদিক লিটন আরশাদ নিশ্চিত করেছেন।
ফেসবুকে নিসচা’র প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মিজু আহমেদ স্মরণসভায় সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত বাংলা চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয় করা মিজু আহামেদ গত ২৭ মার্চ ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেন।


























