ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘মিতুর মোবাইল থেকে এখনো ফোন আসে’

  • আপডেট সময় : ০১:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • / 327
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় মিতুর মা শাহেদা বেগমকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুজ্জামান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সিএমপি দপ্তরে তদন্ত কর্মকর্তা কামরুজ্জামানের কার্যালয়ে শাহেদা বেগমকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।

গত বছরের পাঁচ জুন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে চট্টগ্রামের জিইসি মোড়ের বাসার কাছে হত্যা করা হয়। প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে মিতুর মা শাহেদা মোশারফ সাংবাদিকদের জানিয়েছেন, এতদিন হয়ে গেলো এখনো মোটিভ জানা গেলো না। ঘটনায় যাই ঘটুক আমরা চাই তা বের হয় আসুক, খুনি যেই হোক তাকে ধরতে হবে।

সন্দেহভাজন প্রধান খুনি মুসা ও কালুকে এখনো ধরা যায়নি, অথচ মিতুর ব্যবহার করা মোবাইল ফোন এখনো খোলা। এই ফোন থেকে এখনো আমাদের কাছে কল আসে। আমরাও মাঝে মাঝে কল করলে ফোনটি খোলা পাই বলেও জানান তিনি।

শাহেদা মোশারফ বলেন, ‘মামলার বাদি হিসেবে বাবুল নিজেও এই ঘটনা তদন্ত করে খুনিদের বের করতে পারে। আমরা আশা করবো বাবুল খুনিদের ধরতে সব রকম সহযোগিতা করবে। বাদি হিসেবেও সে এটা খুঁজে দেখতে পারে। আমাদেরকে যেমন আজ ডাকা হয়েছে তেমনি বাবুলকেও ডাকা যেতো। সেও মুখোমুখি হয়ে কথা বলত পারতো। নানা রকম কথা বলা হচ্ছে, পক্রিয়ার কথাও আসছে। যেই জড়িত থাকুক; বাবুল হোক আর অন্য যেই হোক তাকে ধরা হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘তদন্তের জন্য মিতুর মাকে জিজ্ঞাস করা হয়েছে। আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। মিতু সম্পর্কে তার মা শাহেদা মোশারফের সাথে কথা বলা হয়েছে, সেখানে মিতুর বাবা মোশারফ সাহেবও ছিলেন।’

মিতু হত্যা মামলায় ইতোপূর্বে বাদি বাবুল আক্তার ও মিতুর বাবা মোশারফ হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মিতু হত্যা মামলায় এখন পর্যন্ত সাত আসামীকে গ্রেফতার করা হলেও এখনো প্রধান আসামী মুসা শিকদার ও তার অন্যতম সহযোগী কালুকে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মিতুর মোবাইল থেকে এখনো ফোন আসে’

আপডেট সময় : ০১:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭