ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

অমিত হাসানের নাটকে মৌসুমী

  • আপডেট সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 321
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। চলচ্চিত্র ক্যারিয়ারে ২৩ বছর পার করেছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। দর্শকদের কাছে পেয়েছেন জনপ্রিয়তা। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায় অভিনয় করছেন মৌসুমী।

এ ধারাবাহিকতায় এবার ‘পেইন্টার’ শিরোনামের টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। অভিনেতা অমিত হাসানের গল্প ও পরিচালনায় নির্মিত হবে এ টেলিফিল্ম।

এর মধ্য দিয়ে নির্মাতার খাতায় নাম লেখাচ্ছেন অমিত হাসান। এ প্রসঙ্গে অমিত বলেন, ‘পেইন্টার’ নামের একটি টেলিফিল্মের কাজ শুরু করব। এটির গল্পও আমি লিখেছি। এটিই হতে যাচ্ছে আমার প্রথম নির্মাণ। যেহেতু এটা প্রথম নির্মাণ তাই বিষয়টি নিয়ে এক্সসাইডেট। আগামী মার্চের দিকেই শুটিং শুরু করব। শুটিং শুরুর আগে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাব।’

পরিচালনার বাইরে এতে মৌসুমীর বিপরীতে অভিনয়ও করবেন তিনি। মৌসুমী বলেন, ‘গল্প শুনে ভালো লেগেছে। তাই কাজ করছি।’

বর্তমানে একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মৌসুমী। অপরদিকে ‘গোপন সংকেত’, ‘জানেমন’, ‘বস-টু’সহ বেশ কয়েকটি সিনেমায় খল অভিনেতা হিসেবে কাজ করছেন অমিত হাসান। এ ছাড়াও এ তারকা বর্তমানে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অমিত হাসানের নাটকে মৌসুমী

আপডেট সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭