ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আবারো জামিন পেলেন না এমপি রানা

  • আপডেট সময় : ০৮:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আবারো জামিন পাননি টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। জামিন প্রশ্নে জারিকৃত রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

এর আগে হাইকোর্ট রানাকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করে। ওই রুলের শুনানি নিয়ে আজ আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু রানার আইনজীবী এসএম আবদুল মবিন রুলটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় বলে জানান সহকারি অ্যার্টনি জেনারেল বশির আহমেদ।

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যার ঘটনায় করা মামলায় টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের সদস্য ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনকে দায়ী করা হয়।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানার পুলিশ তদন্ত করলেও পরে এর তদন্তভার জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারো জামিন পেলেন না এমপি রানা

আপডেট সময় : ০৮:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭