ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জঙ্গি মুসার মা, ভাই ও বোন পুলিশ হেফাজতে

  • আপডেট সময় : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে শিববাড়ির আতিয়া মহলে নিহত জঙ্গি নেতা মঈনুল ইসলাম ওরফে মুসা পরিবারের তিন সদস্যকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা ছাড়াও তাদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে পুলিশ পুলিশের একটি সূত্র জানিয়েছেন।

তবে মুসাকে সনাক্ত করতে তাদের সিলেটে নিয়ে যাওয়া হবে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা হলেন, মুসার মা সুফিয়া বেগম, ভাই খায়রুল ইসলাম ও বোন কামরুন নাহার।

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সেলিম হোসেন বলেন, সিলেটের জঙ্গি আস্তানায় নিহত চারজনের মধ্যে একজনকে রাজশাহীর বাগমারার বজ্রকোলা গ্রামের মঈনুল ইসলাম ওরফে মুসা বলে ধারণা করা হচ্ছে। তার ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য মুসার মা, ভাই ও বোনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এছাড়াও তাদের কাছ থেকে ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হবে। যেটি সিলেটে নিহতের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হবে সেটি মুসা কিনা।

উল্লেখ্য, নব্য জেএমবির  প্রতিষ্ঠাতাদের মধ্যে তামিম এবং মেজর (অব) জাহিদ পুলিশের অভিযানে নিহত হওয়ার পর এই মুসাই নব্য জেএমবির হাল ধরেছিলেন। আতিয়া মহলের মালিকের কাছে থাকা ছবির সঙ্গে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটে থাকা মুসার ছবির হুবহু মিল থাকায় নিহত চার জঙ্গির একজন মুসা বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার পুলিশ সদর দফতরের গোপনীয় শাখার সহকারী মহাপুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান মুসা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা দুটি ছবি মিলিয়ে দেখে মনে করছি, নিহত জঙ্গিদের মধ্যে নব্য জেএমবির প্রধান মুসা রয়েছেন।

এদিকে সিলেট পুলিশের উপ-কমিশনার জিদান আল মুসা জানান, নিহত জঙ্গিদের মধ্যে একজন মুসা বলে  প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জঙ্গি মুসার মা, ভাই ও বোন পুলিশ হেফাজতে

আপডেট সময় : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭