ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

আবার ক্যামেরার সামনে

  • আপডেট সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 353
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নূতন। মাঝে বেশ কিছুদিন আমেরিকায় ছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। ৫ই জানুয়ারি ঢাকা ফিরেছেন। আর ফিরেই নতুন বছরে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘অহংকার’। এটি পরিচালনা করছেন শাহাদৎ হোসেন লিটন। গতকাল এফডিসির কড়াইতলাতে একটি সেট বানিয়ে এ ছবির কাজ শুরু হয়।

এ সময় নূতন বলেন, আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করছি। অভিনয়টা মনে গেঁথে আছে। এর বাইরে কিছু ভাবতে পারি না। এ ছবিতে আমার পালিত মেয়ের চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী। গল্পে একটা

মজার টুইস্ট আছে। আমি যে কাজটি করি, আমার মেয়েকে দিয়েও সেই কাজটি করাতে থাকি। দর্শক এ বিষয়টি বেশ উপভোগ করবে। এছাড়া ছবির কাহিনীতে প্রেম ও ভিলেনের সঙ্গে সংঘর্ষ তো থাকছেই। আজ এ ছবির প্রথম দিনের শুটিং। আশা করি, ছবিটি দর্শকরা পছন্দ করবে। ‘অহংকার’ ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করছেন বুবলী। আর এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিজু আহমেদ, কমল পাটেকর, আফজাল শরীফ প্রমুখ। টানা কয়েকদিন এফডিসিতেই এ ছবির শুটিং চলবে। উল্লেখ্য, অভিনেত্রী নূতন সাম্প্রতিক সময়ে খুব কম ছবিতে কাজ করছেন। ঢালিউডের ‘গ্ল্যামার কন্যা’ খ্যাত নূতনের পারিবারিক নাম ছিল ‘রত্না’। কিন্তু চলচ্চিত্রে কাজ করতে এলে কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবী সেই নাম পরিবর্তন করে তার নাম দেন ‘নূতন’। সময়ের আঁচড়ে আশির দশকের জনপ্রিয় এই নায়িকার বয়স বেড়েছে সত্যি, তবে তিনি এখনো নতুন। এখনো সমান তালে কাজ করছেন। মাঝে ‘মাই নেম ইজ খান’ ও ‘কি প্রেম দেখাইলা’ ছবি দুটিতে অভিনয় করে বেশ প্রশংসিত হন। ‘চান সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রাণী গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শত্রু ধ্বংস’সহ আরো বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেন তিনি। ছবিগুলো মুক্তির পর শুধু অভিনেত্রী নন প্রযোজক হিসেবেও বেশ সাড়া পান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবার ক্যামেরার সামনে

আপডেট সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭