ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আজ ঢাকায় আসছেন প্রিয়াঙ্কা

  • আপডেট সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে আজ ঢাকা আসছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। তরুণ নির্মাতা রফিক সিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’ নামে একটি ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতে আজ শুক্রবার কলকাতা থেকে প্রথমবারের মতো ঢাকায় আসছেন তিনি।

আগামীকাল শনিবার ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। মার্চের প্রথম সপ্তাহেই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

প্রিয়াঙ্কা জানান, ‘জানুয়ারির প্রথম সপ্তাহেই ‘হৃদয় জুড়ে’ ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। ছবির গল্প আমার কাছে দারুণ লেগেছে। তাছাড়া বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি আমার দুর্বলতা রয়েছে। সে কারণেই কাজটি করতে যাচ্ছি।’

এদিকে নায়ক নিরব বলেন, ‘মৌলিক গল্প নির্ভর ছবি ‘হৃদয় জুড়ে’। ভালোবাসার নানা ক্লাইম্যাক্স দেখা যাবে পুরো ছবি জুড়ে। আর এবারই প্রথমবার কলকাতার কোনো নায়িকার সঙ্গে কাজ করতে যাচ্ছি।’

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড’র প্রযোজনায় ছবিতে নিরব-প্রিয়াঙ্কা ছাড়া আরো অভিনয় করবেন কলকাতার রজতাভ দত্ত, সুচরিতা, কাজী হায়াত, সুব্রত ছাড়াও আরো অনেকে।

মূলত কলকাতায় দ্বিতীয় সারির নায়িকা প্রিয়াঙ্কা। কলকাতায় ‘কাগজের বউ’, ‘ন হন্যতে’, ‘ডামাডোল’স, ‘রাজকাহিনী’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সফলতার ঝুড়িতে তার অর্জন শূন্য। সম্ভাবনা থাকলেও টালিউট পাড়ায় সুবিধা করতে পারেনি এ নায়িকা। কারণ ক্যারিয়ারের শুরুতেই বিয়ে এবং পরবর্তী সময়ে ডিভোর্সজনিত কারণে দর্শকপ্রিয়তা হারান তিনি। এখন দেখার বিষয়, ঢাকাই ছবিতে দর্শক কতটা গ্রহণ করেন কলকাতার এ নায়িকাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ ঢাকায় আসছেন প্রিয়াঙ্কা

আপডেট সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭