ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

নিরব’র সরব উত্তর, কিংকর্তব্যবিমুঢ় বলিউড

  • আপডেট সময় : ১০:২২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 485
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় বিভিন্ন নামিদামি টিভি ক্যামেরার সামনে কথা বলছেন অভিনেতা নিরব হোসেন। নিরবকে স্টেজে নাম ধরে ডাকার আগে কিন্তু বলতে হচ্ছে বাংলাদেশি নিরব। এটা তো কম অর্জন না, হয়তো সমালোচরা সেই মূল্যায়নে কৃপনতায় করবেন।

বলিউডি নির্মাতা ফয়সল সাঈফের পরিচালনতা ‘শয়তান’ ছবির অডিও পোস্টার প্রকাশ। ছবি: সাঈফ।

হ্যাঁ, নিরবের একটি ছবির বর্ণনায় দেয়া হচ্ছিল এতক্ষণ। নিরব এখন মুম্বাইতে। তাঁর মুক্তির অপেক্ষায় থাকা বলিউড সিনেমা ‘শয়তান’ এর অডিও প্রকাশনা উৎসবে যোগ দিতে ভারতে গিয়েছেন তিনি।

নিরব বলেন, ‘সংখ্যায় বললে হয়তো বিশ্বাস নাও হতে পারে, তবে সত্যিই এতগুলো ক্যামেরা সামনে আমি বাংলাদেশি নিরব কথা বলার সুযোগ পেয়েছি, প্রথমত বিষয়টা সহজ ছিল না। নিজের দেশের জন্য কিছু হলেও তো করতে পারছি, এটা ভেবে ভাল লাগছে।’

ছবিটির ট্রেইলার প্রকাশ হয়েছে বেশকিছু দিন আগে, গতকাল প্রকাশিত হলো অডিও অ্যালবাম। শুক্রবার বিকালে ভারতের মুম্বাইয়ে শয়তান সিনেমার অডিও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, এ খবর নিশ্চিত করেন নিরব।
অডিও প্রকাশের বিষয়ে নিরব বলেন, সিনেমার সমস্ত কলাকুশলীরা অডিও প্রকাশনা আয়োজনে উপস্থিত ছিল। শয়তান সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। গানগুলো হলো ‘ইশক সারফিরা, হাওয়া মে জেইসে…, দাম মাস্ত কালানদার, রাতি হে কুছ…, বাব ই রেহমাত।

সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ। নিরব-কবিতা ছাড়াও আরো অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মিরা খান, আসিফ বাখরা, আমিতা, তাসমিয়া প্রমুখ।

বলিউডি নির্মাতা ফয়সল সাঈফের পরিচালনতা ‘শয়তান’ ছবির অডিও পোস্টার প্রকাশনা উৎসবে কলাকুশলীদের সঙ্গে নিরব। ছবি: সাঈফ।

শয়তান ছবির নিজের ডাবিং নিজেই করবেন বলে আগেই জানান নিরব। তবে পরিচালক অন্য কাজে ব্যস্ত থাকায় এবার ডাবিং করা হচ্ছে না তার। ঢাকায় ফিরে ডাবিং করতে আবারও মুম্বাই যাবেন তিনি।

একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক ধাঁচের ছবিটিতে নিরবকে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ট্রেলার দেখে বোঝা গেল, মারপিট ছাড়াও ছবিটিতে রয়েছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিরব’র সরব উত্তর, কিংকর্তব্যবিমুঢ় বলিউড

আপডেট সময় : ১০:২২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭