ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

কলকাতার প্রিয়াঙ্কাকে নিয়ে নিরবের ‘হৃদয় জুড়ে’

  • আপডেট সময় : ০৮:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 322
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেতা নিরবের তরতাজা নতুন সিনেমার খবর। ‘হৃদয় জুড়ে’ শিরোনামের নতুন সিনেমা নিয়ে কাজ শুরু করছেন শিগগিরই। মহরত, শুটিংয়ের দিন-তারিখ, অভিনয়শিল্পীও সব ঠিকঠাক। ছবিটির আদ্যোপান্ত নিয়ে ইত্তেফাক অনলাইনের সঙ্গে নিরবের কথা হলো।

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশনের প্রথম সিনেমা ‘হৃদয় জুড়ে’ নির্মাণ করবেন ‘ভোলা তো যায় না তারে’ খ্যাত পরিচালক রফিক শিকদার। তবে সবচেয়ে বড় খবর হলো এ সিনেমায় নিরবের বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।

প্রথমবারের মতো বাংলাদেশি কোন সিনেমায় অভিনয় করছেন ব্যোমকেশ ও চিড়িয়াখানায় পরিচিতি পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে তার দুর্দান্ত অভিনয় কাঁদিয়ে ছিল সবাইকে। এছাড়া সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনী’তেও তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়োয়।

নিরব বলেন, ‘ভালবাসার মৌলিক গল্প নিয়ে সিনেমাটির কাহিনী সাজানো হয়েছে। আসছে ২৫ ফেব্রুয়ারি হৃদয় জুড়ে সিনেমার মহরত। আর শুটিং শুরু হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে।’ সিনেমাটির গল্প লিখেছেন নির্মাতা রফিক শিকদার নিজেই।

নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও এখানে আরো অভিনয় করবেন কাজী হায়াত, রজতাভ দত্ত, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমূখ। আর সঙ্গীত পরিচালনায় থাকছেন বেলাল খান, ইমরান ও আহমেদ ইমন।

উল্লেখ্য, সম্প্রতি নিরবের গেম রিটার্ন চলচ্চিত্রের সেন্সরশিপ হয়েছে। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া ‘শয়তান’ নামের একটি ভৌতিক ছবির মধ্য দিয়ে প্রথমবার বলিউডে পা ফেললেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সামির খান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলকাতার প্রিয়াঙ্কাকে নিয়ে নিরবের ‘হৃদয় জুড়ে’

আপডেট সময় : ০৮:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭