ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বাংলাদেশের ওয়াহিদ অস্কার মনোনীত ছবিতে

  • আপডেট সময় : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হলিউডের অনেক ছবিতেই ভিজ্যুয়াল ইফেক্টসের সঙ্গে জড়িত বাংলাদেশি তরুণ ওয়াহিদ ইবনে রেজা। গত বছরও তিনটি সুপারহিরো সিনেমার ভিজ্যুয়াল ইফেক্টস টিমের সঙ্গে কাজ করেছেন তিনি। ছবিগুলো হলো ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ ও ‘ব্যাটম্যান ভার্সেস সুপার : ডন অব জাস্টিস’। এর মধ্যে প্রথম সিনেমাটির জন্য তার টিম অস্কার মনোনয়ন পেয়েছে।

ওয়াহিদ ফেসবুকে জানান, পুরো টিম মনোনয়ন পেল। খুশির কথা হচ্ছে এখন থেকে বায়োডাটায় লিখতে পারবেন অস্কার নমিনেটেড ফিল্মে কাজ করেছেন! ‘ডক্টর স্ট্রেঞ্জ’ এর পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসে আরো মনোনয়ন পেয়েছ ‘ডিপওয়াটার হরাইজন’, ‘দ্য জঙ্গল বুক’, ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’ এবং  রোগ নেশন : আ স্টার ওয়ারস স্টোরি’। ২৬ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৮৯তম অস্কার ঘোষিত হবে। ওয়াহিদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বর্তমানে কানাডায় বসবাস করছেন। দেশ ছাড়ার আগে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কাজ করেছেন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে। হুমায়ূন আহমেদের কয়েকটি নাটকে তাকে দেখা গেছে।

এছাড়া যুক্ত ছিলেন আহসান হাবিব সম্পাদিন ম্যাগাজিন উম্মাদের সঙ্গে। তিনি উচ্চশিক্ষা গ্রহণে কানাডা যান। পরে ইন্টার্নশিপের জন্য যোগ দেন এনবিসি ইউনিভার্সেলে। শর্টফিল্ম নির্মাণ করে পুরস্কারও জেতেন। এরপর নামি কিছু ভিজ্যুয়াল ইফেক্টস স্টুডিওতে যোগ দেন। ২০১৬ সালে ডিসি ও মার্ভেল কমিকস মিলিয়ে ছয়টি সুপারহিরো সিনেমা মুক্তি পায়। এর মধ্যে তিনটির সঙ্গেই যুক্ত ছিলেন ওয়াহিদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের ওয়াহিদ অস্কার মনোনীত ছবিতে

আপডেট সময় : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭