ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

জামিন পেলেন চলচ্চিত্র পরিচালক পি এ কাজল

  • আপডেট সময় : ০৯:০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 355
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের গীতিকবি জবান আলীর করা গান নিয়ে প্রতারণা মামলায় জামিন পেয়েছেন চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দু আচার্য কাজল ওরফে পি এ কাজল। বাদী পক্ষের আইনজীবী কামাল হোসেন ও জুনেদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সুনামগঞ্জ সদর আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে লিখিত আবেদন দাখিলের মাধ্যমে জামিন প্রার্থনা করেন পি এ কাজল। বিজ্ঞ বিচারক মুহাম্মদ শহীদুল আমীন তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গান নিয়ে প্রতারণার মামলায় গত ১ ডিসেম্বর গীতিকার কবির বকুল ও চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দু আচার্য কাজল ওরফে পি এ কাজলের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরবর্তীতে গত ৭ ডিসেম্বর গীতিকার কবির বকুল এ মামলায় জামিন পান।

জানা যায়, গত ১৩ এপ্রিল সুনামগঞ্জ জেলা শহরের হাছননগর এলাকার বাসিন্দা গীতিকার বাউল জবান আলী আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুনামগঞ্জ সদর) একটি মামলা দায়ের করেন। বাদীপক্ষে আইনজীবী কামাল হোসেন ও জুনেদ আহমদ শুনানিতে অংশ নেন।

মামলার অভিযোগপত্রে বলা হয় বাউল জবান আলী রচয়িত ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার ‘রোদেলা দুপুর’ অ্যালবামে গেয়েছিলেন। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচারিত হয়েছিল। তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পিএ কাজল তার পরিচালিত ‘পিরীতের আগুন জ্বলে দ্বিগুণ’ সিনেমায় ব্যবহার করেন। জবান আলীর অনুমতি না নিয়ে গীতিকার কবির বকুল গানটির অনেক শব্দ পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিয়েছেন।

এরপর গত ২৮ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি তদন্ত প্রতিবেদন দাখিল করলে এই দুইজনের বিরুদ্ধে সমন জারি করেছিলেন সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামিন পেলেন চলচ্চিত্র পরিচালক পি এ কাজল

আপডেট সময় : ০৯:০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭