ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জামিন জালিয়াতির দায়ে ৫ আদালত কর্মীর কারাদণ্ড

  • আপডেট সময় : ১২:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচারকের স্বাক্ষর জাল করে জামিন জালিয়াতির মামলায় আদালতের পাঁচকর্মীকে দুটি ধারায় সাত বছর করে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা বিশেষ জজ আদালত-৫। বুধবার বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— মহানগর দায়রা দ্বিতীয় আদালতের বরখাস্তকৃত পেশকার মোসলেহ উদ্দিন, পিয়ন নাইম, উমেদার ইসমাইল, আলমগীর ও জাহাঙ্গীর। সাজাপ্রাপ্তদের মধ্যে মোসলেহ উদ্দিন, নাঈম ও ইসমাঈল আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি আলমগীর ও জাহাঙ্গীর  পলাতক।

দুই বছর ধরে চলা এই মামলার বিচার কাজে রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্য শুনেছে আদালত।

রায়ের পর্যালোচনায় মামলার তদন্তকারী কর্মকর্তা শফিউল্লার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে রায়ের কপি দুদক চেয়ারম্যান বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মোট ৭৬টি মামলায় বিচারকের স্বাক্ষর জাল করে ১০৬ জনকে ভুয়া জামিন দেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৫ সালের জুলাই মাসে এ মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামিন জালিয়াতির দায়ে ৫ আদালত কর্মীর কারাদণ্ড

আপডেট সময় : ১২:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭