ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

‘কিউএস’ এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে “ড্যাফোডিলের” মর্যাদাপূর্ণ অবস্থান

  • আপডেট সময় : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
  • / 366
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে।

আজ বুধার (২৪ অক্টোবর), কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) এর ওয়েবসাইটে প্রকাশিত ২০১৯ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং তালিকায় দেখা যায়, বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৬ষ্ঠ। এর আগে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ আরো ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। একটি নবীন বিশ্ববিদ্যালয় (২০০২ সালে প্রতিষ্ঠিত) হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ এক অনন্য অর্জন।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) প্রতিবছর মোট ১১টি আন্তর্জাতিক মানদন্ডের ভিত্তিতে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করে থাকে।

এগারোটি মানদন্ডের মধ্যে রয়েছে: প্রাতিষ্ঠানিক সাফল্য, কর্মকর্তা-কর্মচারীদের সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার ইত্যাদি।
বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের বিশ্ব-স্বীকৃত তিনটি তালিকার অন্যতম একটি কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং।

অপর দুইটি হচ্ছে অ্যাকাডেমিক র‌্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইম হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং। কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্তর্ভূক্ত হওয়া শুধু বিশ্ববিদ্যালটিরই অসামান্য অর্জন নয় বরং বাংলাদেশের জন্যও তা গৌরবের। বলার অপেক্ষা রাখেনা, গুণগত শিক্ষার মান অব্যাহতভাবে ধরে রাখা, বাংলাদেশ উচ্চতর পর্যায়ে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্নাতকদের মেধাবী অবদানের স্বীকৃতিই পেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্যাজুয়েটদের গ্লোবাল মার্কেটে কর্মসংস্থানের পথ সুগম হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষস্থান এবং সারাবিশ্বে ১৫৩তম স্থান অর্জন করেছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া ২০১০ সালে ‘র‌্যাংকিং ওয়েব অব ইউনিভার্সিটি (ওয়েবমেট্রিকস)’- তেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয়  স্থান অর্জন করেছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

‘কিউএস’ এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে “ড্যাফোডিলের” মর্যাদাপূর্ণ অবস্থান

আপডেট সময় : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮