ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

চা বাগান মামলায় রাগীব আলীসহ পরিবারের ৫ জনের দণ্ড

  • আপডেট সময় : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বহুল আলোচিত তারাপুর চা বাগানের জমি আত্মসাতের জন্য সরকারি কাগজ ও দলিল জালিয়াতির আরেকটি মামলায় শিল্পপতি রাগীব আলীসহ পরিবারের পাঁচ সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। তাছাড়া একই মামলায় তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে খালাস দেয়া হয়।

সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালত বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই কারাগারে, দেওয়ান মোস্তাক মজিদ জামিনে এবং মেয়ে রুজিনা কাদির ও মেয়ের জামাই আবদুল কাদির আদালতে অভিযোগপত্র দাখিলের পর থেকে পলাতক রয়েছেন।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, রায়ে রাগীব আলীকে দণ্ডবিধির ৪৬৭/৪৬৮ ধারায় ছয় বছর করে কারাদণ্ড, একই ধারায় তার ছেলে আব্দুল হাই, মেয়ে রোজিনা কাদির, তার স্বামী আব্দুল কাদির এবং তার নিকটাত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত সকলকেই ১০হাজার টাকা করে জরিমানা করা হলে অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, দণ্ডবিধির ৪২০ ও ৪৭১ ধারায় তাদের প্রত্যেককে আরো এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। আসামীদের সকল দণ্ড এক সঙ্গে এবং একযোগে কার্যকর হবে।

প্রসঙ্গত, সিলেটের তারাপুর চা বাগান দখল সংক্রান্ত দুটি মামলায় রাগীব আলী ও তার পরিবারের পাঁচ সদস্য অভিযুক্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চা বাগান মামলায় রাগীব আলীসহ পরিবারের ৫ জনের দণ্ড

আপডেট সময় : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭