ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

রজনীকান্ত আসছেন রাজনীতিতে

  • আপডেট সময় : ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপারস্টার রজনীকান্ত কয়েকদিন আগে বলেছিলেন, তিনি ক্ষমতা ভালোবাসেন। সঙ্গে সঙ্গে জল্পনা ছড়ায়, রাজনীতিতে নামতে চলেছেন তিনি। তামিলনাড়ুতে অভিনেতার রাজনীতি করা নতুন কিছু নয়। এ খবর প্রকাশ করেছে ভারতীয় বেশকয়েকটি মিডিয়া।

জয়ললিতার মৃত্যুর পর রাজ্যে যে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে তাতে অনেকে ভাবেন হয়তো রাজনীতিতে নামছেন তিনি। ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, রাজ্যের পরিস্থিতি নিয়ে হতাশ রজনীকান্ত। এরপরই তার রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

চার দশক তামিল সিনেমা করছেন রজনী। পাশাপাশি বলিউডেও দাপটের সঙ্গে কাজ করেছেন। তবে রাজনৈতিক সংস্পর্শ এড়িয়েই চলেছেন। তার রাজনৈতিক ক্যারিশমা যে প্রশ্নাতীত তার প্রমাণ হয়েছে আগেই। ১৯৯৬ সালে বদলাবদলির ঐতিহ্যে মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল জয়ললিতার। কিন্তু রজনীর একটি মন্তব্য করেন- ‘জয়ললিতা ভোটে জিতে ক্ষমতায় এলে ঈশ্বরও তামিলনাড়ুকে বাঁচাতে পারবে না।’ এরপরই জনসমর্থন হারান জয়া।

বিধানসভা নির্বাচনের আগে রজনীকান্তের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেও রাজনীতিতে আসেননি সুপারস্টার। তবে এবার অবস্থান বদলাচ্ছেন তিনি। নতুন দল গড়বেন। আর সেই দলের হাত ধরেই তামিলনাড়ুতে পা রাখবে বিজেপি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রজনীকান্ত আসছেন রাজনীতিতে

আপডেট সময় : ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭