ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিজ গাড়িতে গণধর্ষিত অভিনেত্রী, গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৯:০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে জনপ্রিয় এক অভিনেত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে।

ভারতীয় সিনেমার ওই অভিনেত্রী অভিযোগ করেছেন, তিনজন লোক তার গাড়ির ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেছে।

তিনি বলেন, ধর্ষণকারীরা শুক্রবার রাতে তার গাড়ির পিছু নিয়েছিল। তিনি তখন একটি সিনেমার ডাবিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন। পুলিশ ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেনি।
তার গাড়িচালক ও সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে পুলিশ রোববার রাতে আটক করেছে।

পুলিশ বলছে, তারা আরও তিনজন লোককে খুঁজছে। তবে প্রধান অভিযুক্ত, তার সাবেক একজন ড্রাইভার এখনও পলাতক।

অভিনেত্রী বলেছেন, এই অপহরণ ও ধর্ষণের ঘটনা চলেছে দু’ঘণ্টা ধরে। একই সঙ্গে তার অশোভন ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ ধর্ষণ, অপহরণ এবং অপরাধের ষড়যন্ত্রের মামলা করেছে।

এ খবর ছড়িয়ে পড়ার পর ভারতে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দক্ষিণ ভারতীয় সিনেমার লোকেরা এর তীব্র নিন্দায় সোচ্চার হয়েছেন।

গত কয়েক বছরে ভারতে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষ করে ২০১২ সালে রাজধানী দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কর্তৃপক্ষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিজ গাড়িতে গণধর্ষিত অভিনেত্রী, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৯:০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭