ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

আসছে নায়করাজ রাজ্জাকের জীবনী

  • আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে ২০১৬-১৭ অর্থবছরের গবেষণা কর্মের ওপর রোববার (১৫ জানুয়ারি) এক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৩টি গবেষণা কর্মের একটির বিষয় হলো ‘নায়করাজ রাজ্জাক : জীবন ও কর্ম’।

গবেষণার প্রবন্ধ উপস্থাপক ও গবেষক ইসমত জেরিন। গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে আছেন ড. রশীদ হারুন- অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।

ওই সেমিনারে ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিক বিভাগের অধ্যাপক রহমত আলী, চলচ্চিত্র পরিচালক রহিম নওয়াজ, চলচ্চিত্র সাংবাদিক, গবেষক ও লেখক চিম্ময় মুৎসুদ্দি, অভিনেত্রী অঞ্জনা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসমত জেরিন বলেন, ‘নায়করাজ রাজ্জাক: জীবন ও কর্ম’ শীর্ষক গবেষণাটি  প্রায় শেষ দিকে। আমার এ গবেষণায় উঠে এসেছে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেও নায়করাজ কীভাবে সংস্কৃতিমনা হয়ে উঠলেন। একজন ফুটবলার হয়েও অভিনয়কে বেছে নিলেন। থিয়েটার থেকে রূপালি পর্দায়, এরপর নায়ক থেকে নায়করাজ সবই তুলে ধরার চেষ্টা রয়েছে এ গবেষণায়। তার জীবনের পরতে পড়তে যে উত্থান ঘটেছে তারই সন্নিবেশ ঘটানো হয়েছে এতে। আমি গবেষণাপত্রে কি করেছি তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ সেমিনার।’

তিনি আরো বলেন, ‘ফিল্ম আর্কাইভ এবং তথ্য মন্ত্রণালয়ের অনুমতির পর নায়করাজ রাজ্জাকের জীবনী নিয়ে এ বইটি প্রকাশ করা হবে। তবে এটি সময়ের ব্যাপার। বইটির নাম হবে ‘নায়ক রাজ রাজ্জাক: জীবন ও কর্ম’।

এদিকে নায়করাজ মাঝখানে বেশ অসুস্থ হলেও বর্তমানেই সুস্থতা নিয়েই দিনযাপন করছেন নিজ বাসায়। পরিবার, বন্ধু-স্বজনদের সঙ্গে গল্প-গুজবেই কাটছে তার দিনকাল। শোনা যাচ্ছে আবারো তিনি অভিনয়ে ফিরবেন। সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে পুরো ইন্ডাস্ট্রি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসছে নায়করাজ রাজ্জাকের জীবনী

আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭