ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

ক্ষুদে গানরাজে রুনা লায়লা

  • আপডেট সময় : ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’র একটি বিশেষ পর্ব নির্মিত হয়েছে। এ পর্বে উপস্থিত ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। পুরো রেকর্ডিংজুড়েই তিনি ছিলেন হাস্যজ্জ্বোল।

কখনো বিচারকের আসনে, কখনো শিশু-কিশোরদের সাথে মঞ্চে আবার কখনো অনুষ্ঠানটি সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বলে সময় কাটিয়েছেন। রুনা লায়লা মূলত: অংশ নিয়েছেন ক্ষুদে গানরাজের ফাইনাল রাউন্ডের অতিথি বিচারক হিসেবে। এ রাউন্ডের প্রচার শুরু হবে রুনা লায়লার অংশগ্রহণে দুটি পর্ব প্রচারের মধ্য দিয়ে। পর্ব দুটি প্রচার হবে ৩ ও ৪ এপ্রিল রাত ৮টায় চ্যানেল আইতে।

চ্যানেল আই জানিয়েছে, পর্ব দুটিতে ব্যবহত হয়েছে রুনা লায়লার কণ্ঠের ৮০ দশকের চলচ্চিত্রের গান। যা কিনা চলচ্চিত্রে ব্যবহত হয়েছিল শিশু-কিশোরদের চরিত্রে। ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ সিজন-৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার-এর প্রধান বিচারকের দায়িত্ব আছেন ফেরদৌস আরা এবং এস আই টুটুল।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী ও পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। এ পর্ব দুটি সম্প্রতি ধারণ করা হয়েছে চ্যানেল আই ভবনে ক্ষুদে গানরাজের স্টুডিও সেটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষুদে গানরাজে রুনা লায়লা

আপডেট সময় : ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭