ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে আমন্ত্রিত রুনা লায়লা

  • আপডেট সময় : ০১:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতের মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন।

এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছেন বাংলাদশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।

সম্প্রতি মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজের বরাতে এ আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছি। আগামীকাল অনুষ্ঠানটিতে অংশগ্রহণের উদ্দেশে উড়াল দেব।’ ২৬ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ্যাপোলো ব্যান্ডার সড়কে তাজমহল প্যালেস হোটেলের বলরুমে শুরু হবে অনুষ্ঠানটি।

তবে এ আমন্ত্রণ পেলেও এ আয়োজনে রুনা লায়লা গান গাইবেন না বলেই জানা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিসের স্ত্রী অম্রুতা ফাড়নাবিস।

এ ছাড়াও মহারাষ্ট্র সরকারের মুখ্যসচিব সুমিত মল্লিক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আগামী ২৫ মার্চ মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে আমন্ত্রিত রুনা লায়লা

আপডেট সময় : ০১:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭