ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভক্তদের উপহার আসা বন্ধ হয়ে গেছে: সালমা

  • আপডেট সময় : ০৭:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্লোজআপ ওয়ান খ্যাত সঙ্গীততারকা সালমা। ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি প্রকাশ পেয়েছে তার ১১তম একক অ্যালবাম ‘মনমাঝি’র টাইটেল গানটির অডিও ভার্সন।

এ ছাড়াও স্টেজ শো নিয়ে ব্যস্ততায় কাটছে তার বর্তমান সময়।

সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এই তারকা..

*বলেছিলেন মনমাঝিতে তিনটি গান থাকবে। কিন্তু প্রকাশ হল একটি গান। কারণ কী?

** মনমাঝি সত্যিই তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো হয়েছে। ভালোবাসা দিবস সামনে রেখে তিনটি গানেই রোমান্টিকতা আছে। গানের শিরোনাম হচ্ছে- ‘মনমাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’। হুট করে একটি গান প্রকাশ করা হয়েছে। দু-একদিনের মধ্যে বাকি দুটি গানও প্রকাশ করা হবে।

সর্বশেষ তাজা সব খবরের আপডেট পেতে বিডিসংবাদ ফেসবুক ফ্যান_পেজ এ  লাইক দিয়ে এক্টিভ থাকুন…ক্লিক করুন  

*গানের ভিডিও কবে আসবে?

**এখন তো গানের পাশাপাশি ভিডিও না হলে হয় না। শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দেখতেও পছন্দ করেন। তবে আমি মনে করি, মিউজিক ভিডিও কখনও গানকে জনপ্রিয় করে না। গানকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে সাহায্য করে। এখন গানগুলোর ভিডিও নির্মাণের প্রক্রিয়া চলছে। শেষ হলেই আগামী মাসের মধ্যেই আসতে পারে।

*এবারের ভালোবাসা দিবস কিভাবে কাটাবেন?

**অবশ্যই আমার মেয়ের সঙ্গে। এখন আমার মেয়ে স্নেহাই আমার পৃথিবী। ওকে ঘিরেই আমার সব পরিকল্পনা। কোনো কনসার্টে গেলেও তাকে সঙ্গ করে নিয়ে যাই। আমার সামনে বসে মায়ের গাওয়া গান মনোযোগ দিয়ে শুনে। ওর বাবাকে ধন্যবাদ স্নেহার সঙ্গে আমার থাকার সুযোগ দেয়ার জন্য। শারীরটা বেশি ভালো নেই, তাই ভালোবাসা দিবসে এখনও কোনো কনসার্ট কনফার্ম করিনি। জানি না ভ্যালেন্টাইনের কোনো কনসার্টে পারফর্ম করা হবে কী না।

*ভালোবাসা দিবস নিয়ে ভক্তদের সঙ্গে মজার কোনো ঘটনা রয়েছে?

**আসলে বিয়ের আগ পর্যন্ত ভক্তদের প্রচুর উপহার আসতো। ভালোবাসা দিবসেও অনেকে উপহার পাঠাতেন। অনেকেই ফোন করতেন কিন্তু কথা বলতেন না। শুধু ফোন রেখে দেয়ার আগে বলতেন, আপু আমি আপনার কণ্ঠের দারুণ ভক্ত। ব্যস, এতটুকুই শেষ। বিয়ের পর তো ভক্তদের উপহার আসাই বন্ধ হয়ে গেছে!

*মেয়েকেও গায়িকা বানাবেন?

**মেয়েকে ওর ইচ্ছের ওপর ছেড়ে দেব। ও যেটা পছন্দ করবে সেটাতেই উৎসাহ দেব। তবে মেয়ের মা-বাবা এবং দাদা- সবাই যেহেতু শিল্পী, তাই গানের দিকে তার ঝোঁকটা যে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। স্নেহা এখনই অনেক ভালো গায়। আমি ওর গানের ভক্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভক্তদের উপহার আসা বন্ধ হয়ে গেছে: সালমা

আপডেট সময় : ০৭:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭