ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

দীপ্ত টিভিতে নতুন বিদেশি সিরিয়াল

  • আপডেট সময় : ০১:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ দিয়েই মূলত বাজিমাত করে টিভি চ্যানেল দীপ্ত। এবার তারা নিয়ে আসছে আরও একটি নতুন বিদেশি ধারাবাহিক। নাম ‘হাইল্যান্ডার’। অাধ্যাত্মিক জগতকেন্দ্রিক এ ধারবাহিকটি দীপ্ত টিভিতে প্রচার হবে ২২ ফেব্রুয়ারিতে।
এর গল্পটা ডানকান ম্যাকলাউডকে ঘিরে। সে অমর। অমর সে একা নয়। শত শত বছর ধরে এই অমররা মহামিলনের জন্য অপেক্ষায় থাকে। তখন একজন আরেকজনের শরীর থেকে মাথা আলাদা করে। আর এভাবেই একজনের সব জ্ঞান আর শক্তি অন্যজনের হয়ে যায়। আর সব শেষে টিকে থাকে শুধু একজন।
নাটকের নায়িকা হল টেসা নোয়েল। ডানকান আর টেসা একটি শহরে অনেক দিন ধরে একসঙ্গে থাকে এবং সেখানে তারা পুরনো বিরল বস্তুর ব্যবসা করত। টেসার জন্মদিনে রিচি রাইয়ান নামে একটি ছিচকে চোর তাদের ঘরের জানালা কেটে ভেতরে ঢুকে এবং পরবর্তীতে সেখানে ঘটনাক্রমে অন্য অমররাও চলে আসে। তখন তাদের মাঝে শুরু হয় একটি তলোয়ার লড়াই। আর এভাবে রিচির গল্পে অনুপ্রবেশ ঘটে।
সপ্তাহে ছয় দিন প্রচার হবে জনপ্রিয় এই সিরিয়ালটি। প্রচারের সময় রাত ১১টা ৩০মিনিট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দীপ্ত টিভিতে নতুন বিদেশি সিরিয়াল

আপডেট সময় : ০১:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭