ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

৭ এপ্রিল ফাইনাল: শাকিব-পাওলির ‘সত্তা’

  • আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তির অপেক্ষায় শাকিব-পাওলির আলোচিত সিনেমা ‘সত্তা’। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমাটির হাতে আঁকা অফিসিয়াল পোস্টার সম্প্রতি প্রকাশিত হয়েছে। পোস্টার প্রকাশিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় অভিনেত্রী ও সত্তার নায়িকা পাওলি দাম।

এবার সত্তা মুক্তি নিশ্চিত দিনতারিখ জানালেন নির্মাতা কল্লোল। আগামী ৭ এপ্রিল মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক।

বিষয়টি খুলে বলি, শুরু থেকে এপ্রিলে মুক্তি দেয়ার কথা ছিল। এরপর তারিখ হিসেবে ৭ এপ্রিল নির্ধারণ করা হয়। তবে গত সপ্তাহে তা ৭ দিন পিছিয়ে ১৪ এপ্রিল প্রকাশের কথা উঠে। এমনকি নির্মাতা কল্লোল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি জানতে চেয়েছিলেন ভক্ত-শ্রোতাদের কাছে।

শুক্রবার নিশ্চিত করলেন নির্মাতা কল্লোল। বলেন, ১৪ এপ্রিল না, ‘সত্তা’র শুভমুক্তি ৭ই এপ্রিল ২০১৭। ইতোমধ্যে সত্তা’র হল ট্রেলারের সেন্সর সনদ হাতে পাওয়ার খবরটিও দিয়েছিলেন নির্মাতা কল্লোল।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায় সত্তা। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিংখান খ্যাত শাকিব ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। প্রযোজনা করেছেন সোহানী হোসেন।

আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণ করছেন টিডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ এপ্রিল ফাইনাল: শাকিব-পাওলির ‘সত্তা’

আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭