ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

১২৫ কোটি রুপিতে বিক্রি হলো শাহরুখের ‘দ্য রিং’

  • আপডেট সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নয় বছর পর আবারও জুটি হয়ে কাজ করছেন বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী আনুশকা শর্মা। তারা ইমতিয়াজ আলির আসন্ন ছবিতে অভিনয় করেছেন। ইমতিয়াজ আলির নতুন ছবি মানে তাতে কিছু না কিছু নতুন চমক তো আছেই। ‘দ্য রিং’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও আনুশকাকে। এর মধ্যে ছবিটির স্বত্ব চড়া দামে বিক্রি হলো।

সূত্রের খবর, বলিউডের এনএইচ স্টুডিওজ-এর নরেন্দ্র হীরাওয়াত ১২৫ কোটি টাকায় কিনেছেন এই ছবির বিতরণ সত্ত্ব। ছবিটির নাম প্রাথমিকভাবে ‘দ্য রিং’ রাখা হলেও এটি এখনও চূড়ান্ত করা হয়নি।

এ প্রসঙ্গে নরেন্দ্র হিরাওয়াত বলেন, ‘শাহরুখ আনুশকার নতুন এ ছবির প্রচার স্বত্ব আমরা কিনে নিয়েছি। সারা ভারত জুড়ে এটি প্রচারের একমাত্র অধিকার আমাদের হাতেই থাকবে।’

আধুনিক সময়ের প্রেমের গল্প নিয়ে এ ছবির কাহিনী। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘দ্য রিং’। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন প্রীতম।

শাহরুখ-আনুস্কা ছাড়াও ইভলিন শর্মা, সায়নী গুপ্ত, চন্দন রায় সন্যাল থাকবেন ছবির অন্যান্য চরিত্রে। বুদাপেস্ট, আমস্টারডাম ও প্রাগের দুর্দান্ত লোকেশনে এই মুহূর্তে চলছে ছবির শুটিং।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২৫ কোটি রুপিতে বিক্রি হলো শাহরুখের ‘দ্য রিং’

আপডেট সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭