ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

শাহরুখকে এক্সম্যান রূপে দেখতে চান বিদায়ী জ্যাকম্যান

  • আপডেট সময় : ০৯:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 337
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হলিউডের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা সিনেমার নাম এক্সম্যান সিরিজ। তবে আসছে ৩ মার্চ মুক্তি পাচ্ছে হিউ জ্যাকম্যান অভিনীত সিনেমা ‘লোগান’। এর মধ্যদিয়ে হিউয়ের উলভারিন বা এক্স-ম্যান সফর শেষ হচ্ছে। ১৭ বছর ধরে এ ফ্র্যাঞ্চাইজিতে উলভারিন চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

তবে হিউ জ্যাকম্যানের পর এই চরিত্রে কে আসবেন সেটা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। এনডিটিভি,বলিউড লাইফ, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বেশকিছু গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। উলভারিন চরিত্রে শাহরুখ আসতে পারেন বলে।

ভারতীয় সাংবাদিক রাজীব মাসান্দের সঙ্গে এক সাক্ষাৎকারে হিউ জ্যাকম্যান বলেন, ‘আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আশা করছি, অন্য কেউ চরিত্রটিতে অভিনয় করবেন। শাহরুখ খানও এতে অভিনয় করতে পারেন।’

জ্যাকম্যান আরো বলেন, কমিক বইয়ের একটি সুবিধা হলো এতে অনেক মানুষ একই চরিত্রে অভিনয় করতে পারেন। এর আরো ছয়টি গল্প রয়েছে। যা নিয়ে সিনেমা বানানো সম্ভব। আমার অনুভূতি ভালো হোক আমি এটাই চাই। কিন্তু আমার চেয়ে অনেক ভালো হোক তা নয়। একটু ভালো হলে সমস্যা নেই।

উল্লেখ্য, শাহরুখের সঙ্গে এক্সম্যান হিরো জ্যাকম্যানের সম্পর্কটা বেশ ভাল। ২০১১ সালে ভারতে আসেন হিউ। তখন শাহরুখ খান তার আতিথেয়তার দায়িত্ব পালন করেছিলেন। এমনকি তারা এক অনুষ্ঠানে একসঙ্গে ডান্সও করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহরুখকে এক্সম্যান রূপে দেখতে চান বিদায়ী জ্যাকম্যান

আপডেট সময় : ০৯:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭