সংবাদ শিরোনাম ::
সোহেল রানা-কবরীর ‘আবার আসিবো ফিরে’ কাল
- আপডেট সময় : ১২:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
- / 389
বাংলা চলচ্চিত্রে মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরীর রচনা ও পরিচালনায় নির্মিত সিনেম্যাটিক সিরিজ ‘আবার আসিবো ফিরে’র প্রচারিত হচ্ছে চ্যানেল আইতে।
১৩ পর্বের এই সিরিজটিতে চলচ্চিত্রের বড় পর্দার পর এই প্রথম ছোটপর্দায় জুটিবদ্ধ হয়েছেন সোহেল রানা ও কবরী। ধারাবাহিকটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। রিয়াজ ও অহনার পাশাপাশি এখানে আরও অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাকসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, তৌফিক ও কামরান সাহেবের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এক সময় কামরান অর্থের লোভে তৌফিককে খুন করে। স্বামীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে এগিয়ে আসে তৌফিকের স্ত্রী ও একমাত্র ছেলে।
এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আবার আসিব ফিরে’।
চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল ২৫ জানুয়ারি রাত ৯:৩৫ মিনিটে।


























