ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সুরঞ্জিতের সাবেক এপিএসের ৫ বছর কারাদণ্ডাদেশ

  • আপডেট সময় : ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্তরে সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ ওমর ফারুকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এই আদেশ দেন।

একই সঙ্গে এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর ছয় মাস কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মোহাম্মদপুরে তার একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় দুদকের উপ-পরিচালক রাশেদুর রেজা বাদী হয়ে মামলা করেন। পরে এ ঘটনায় বাদী তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, ফারুক তার হিসাব বিবরণীতে ৫০ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর এবং ১ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদের কথা বললেও সেখানে ২ লাখ ৪৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে। এছাড়া তার নামে ১ কোটি ৩ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে, যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুরঞ্জিতের সাবেক এপিএসের ৫ বছর কারাদণ্ডাদেশ

আপডেট সময় : ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭