ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

বিয়ে নিয়ে বিস্ফোরক সুস্মিতা

  • আপডেট সময় : ০১:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুস্মিতা সেন। সাবেক বিশ্ব সুন্দরী। বয়স ৪১। এখনও বিয়ে করেননি নায়িকা। বয়স ৪১ হলেও এখনো বিয়ে করেননি এ অভিনেত্রী। তবে দুই সন্তানের মা সুস্মিতা। অবশ্য নিজের নয়, ওই দুই সন্তান দত্তক নিয়েছেন নায়িকা।

এতো বছর পেরিয়ে গেলেও এখনো কেন বিয়ে করেননি এমন প্রশ্নের সম্মুখীন বার বার হতে হয় সুস্মিতাকে।

এনিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। কেন তিনি এখনো অবিবাহিত তাও জানিয়েছেন সুস্মিতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সাবেক এ বিশ্ব সুন্দরী।

ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, আমি এখনো তেমন কারও দেখা পাইনি যে আগুন নিয়ে খেলতে ভালোবাসে। নায়িকার এমন কথায় কী ইঙ্গিত রয়েছে তা বুঝতে বাকি নেই সুস্মিতা ভক্তদের।

অভিনেতা রণদীপ হুদা, পরিচালক বিক্রম ভাটের সঙ্গে ডেট করেছেন সুস্মিতা। ঘনিষ্ঠ মহলে সম্পর্কের কথা তিনি স্বীকারও করেছেন। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি সেই সম্পর্ক। সুস্মিতার এমন বিস্ফোরক মন্তব্যের পর শুরু হয়েছে নতুন কানাঘুষা।

সুম্মিতা আরও জানিয়েছেন, তাকে যখন প্রশ্ন করা হত, কেন সিঙ্গেল? তিনি পাল্টা প্রশ্ন করতেন, কেন নয়?

তার কথায়, ‘আমি আমার পছন্দ মতো রয়েছি। অন্যদের পছন্দকেও আমি শ্রদ্ধা ও সম্মান করি। সিঙ্গেল হোক বা ডাবল আমাদের সব খেলাই কিন্তু জেতার জন্য।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ে নিয়ে বিস্ফোরক সুস্মিতা

আপডেট সময় : ০১:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭