সংবাদ শিরোনাম ::
তারিক আনামের হার্টে সফল অস্ত্রোপচার
- আপডেট সময় : ১২:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
- / 306
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খানের হার্টে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন বেশ সুস্থ আছেন তিনি। গেল ১৪ ফেব্রুয়ারি পুবাইলের একটি শুটিং স্পটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তার হার্টে অসুখ ধরা পড়ে।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে দিল্লির হার্ট অ্যান্ড লাঞ্চ হসপিটালে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তারিক আনামের পরিবারসূত্রে জানা গেছে, জনপ্রিয় এই অভিনেতার হার্টে দুটো রিং পরানো হয়েছে। তবে সফল অস্ত্রোপচার হলেও আইসিইউতে রাখা হয়েছে তাকে।


























