ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

ভালবাসা দিবসে হানিফ সংকেতের ‘পাঁচফোড়ন’

  • আপডেট সময় : ০৮:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খ্যাতিমান নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত ভালবাসা দিবসে হাজির হচ্ছেন বিশেষ আয়োজন ‘পাঁচফোড়ন’ নিয়ে। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে এটি।

অনুষ্ঠানটি সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে।

আয়োজনে নির্দিষ্ট কোনও উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা এর নাটকীয় উপস্থাপনায় অংশ গ্রহণ করেন। স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ও অভিনেত্রী শামীমা নাজনীন।

গান থাকছে ২টি। ‘পিরিতি কাঁঠালের আঠা…’ শীর্ষক জনপ্রিয় লোকসংগীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন পলাশ। গানটির সংগীতায়োজন করেছেন জেভিয়ার টয়। এছাড়াও ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে বেশ কিছু মজাদার নাট্যাংশ। দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা এতে অংশ নিয়েছেন।

এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি নির্মাণ করেছেন হানিফ সংকেতের প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালবাসা দিবসে হানিফ সংকেতের ‘পাঁচফোড়ন’

আপডেট সময় : ০৮:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭