ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

অবশেষে বাইডেনকে অভিনন্দন জানাল সৌদি আরব

  • আপডেট সময় : ১২:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবশেষে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালো সৌদি আরব। ২৪ ঘন্টারও বেশি পর বাইডেনকে শুভেচ্ছা জানালো সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে পরবর্তী ৪ বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন।

এর আগে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারণার সময়ে সৌদি আরবের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন। ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে জামাল খাসোগি হত্যার সুষ্ঠু তদন্ত এবং ইয়েমেন যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধের কথা জানিয়েছিলেন বাইডেন।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের শাসকরা যখন বাইডেনকে অভিনন্দন জানাচ্ছিলেন তখন কার্যত চুপ করে ছিলেন সৌদি আরবের কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান। তখন মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা না পাঠালেও তানঞ্জিনিয়ার প্রেসিডেন্টকে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

রোববার গ্রিনিচ সময় ১৯:৩২-এ সৌদি বাদশাহ সালমান ও তার পুত্র মোহাম্মদ বিন সালমান নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানান।

এসময় বাদশাহ সালমান যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের ঐতিহাসিক ও গভীর সম্পর্কের বিষয় স্মরণ করেন।

মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত। এছাড়াও জামাল খাসোগি হত্যা, ইয়েমেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে বিশ্বজুড়ে বেশ সমালোচিত।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে বাইডেনকে অভিনন্দন জানাল সৌদি আরব

আপডেট সময় : ১২:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০