ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

অভ্যুত্থান গুজবের মধ্যেই জনসম্মুখে শি জিনপিং

  • আপডেট সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অভ্যুত্থান ও গ্রেফতার গুজবের মধ্যেই জনসম্মুখে আসলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মঙ্গলবার রাজধানী বেইজিংয়ে একট প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হন প্রেসিডেন্ট শি জিনপিং। এর মাধ্যমে মধ্য সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি।

উজবেকিস্তানে অনুষ্ঠিত সম্মেলন থেকে দেশে ফেরার পর জনসম্মুখে আসেননি চীনের প্রেসিডেন্ট। এতে বেইজিংয়ে সামরিক অভ্যুত্থানের অসমর্থিত গুজব ছড়িয়ে পড়ে। ধারণা করা হয় চীনের কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা প্রেসিডেন্ট শি জিনপিংকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়েছে এবং তাকে গৃহবন্দি করেছে।
তবে এসব ছিল নিছকই গুজব। কারণ চীনের সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, শি জিনপিং উজবেকিস্তান থেকে ফিরেই করোনার আইসোলেশনে চলে গিয়েছিলেন। আইসোলেশনের সময় শেষ হওয়ার পরই তিনি আবার জনসম্মুখে এসেছেন।

পতনোন্মুখ অর্থনীতি, করোনাভাইরাস মহামারি এবং বিরল বিক্ষোভের পাশাপাশি তাইওয়ান ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে তিক্ততা সত্ত্বেও তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নিশ্চিত করতে যাচ্ছেন শি জিনপিং। আসছে বছরগুলোতে ‘চীনা জাতির পুনরুজ্জীবনের জন্য’ নিজের মহান লক্ষ্য বাস্তবায়নে ক্ষমতায় থাকতে চান তিনি।

আগামী মাসে চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে সেখানে তৃতীয়বারের মতো পার্টির নেতা হতে যাচ্ছেন শি জিনপিং। এর মাধ্যমে তার প্রেসিডেন্সির সময়ও বাড়ছে।

সূত্র: আল-জাজিরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভ্যুত্থান গুজবের মধ্যেই জনসম্মুখে শি জিনপিং

আপডেট সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২