ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

  • আপডেট সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়াকে হটিয়ে আবারও আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো ভারত। ফলে ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া।
গতকাল শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতে শীর্ষস্থান ফিরে পায় রোহিত শর্মার দল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে ছিলো ভারত। হার দিয়ে সিরিজ শুরু করলেও শেষ চার ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।
এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো ভারত। একই সময় তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতকে সরিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে অস্ট্রেলিয়া। এবার অসিদের সরিয়ে আবারও শীর্ষে উঠলো ভারত।
ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের ফল কোন প্রভাব ফেলবে না র‌্যাংকিংয়ে। ১২২ রেটিং নিয়ে শীর্ষেই থাকবে ভারত।
১১৭ রেটিং নিয়ে বর্তমানে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। ১১১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়া ইংল্যান্ড।
১২১ রেটিং নিয়ে ওয়ানডে এবং ২৬৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে আছে ভারত। ওয়ানডেতে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া এবং টি-টোয়েন্টিতে ২৫৬ রেটিং নিয়ে ইংল্যান্ড রয়েছে দ্বিতীয়স্থানে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

আপডেট সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪