ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আইএসআইকে তথ্য পাচার, ভারতীয় সেনা আটক

  • আপডেট সময় : ০৮:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
  • / 320
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে আটক করা হয়েছে। আটককৃত ওই জওয়ানের নাম সোমবীর। তার বাড়ি দেশটির হরিয়ানা রাজ্যে।

রাজস্থান পুলিশের হাতে আটক হওয়া ওই জওয়ান ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক রেজিমেন্টে কর্মরত ছিল। রোববার সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবীরের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্ণেল সম্বিত ঘোষ জানিয়েছেন, ওই জওয়ানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে এবং তা তদন্ত করছে রাজস্থান পুলিশ। তদন্ত কাজে সেনাবাহিনী পুলিশকে পুরোপুরি সাহায্য করবে।

সেনা সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আইএসআইকে তথ্য পাচারের দায়ে অভিযুক্ত জওয়ান সোমবীরের বাড়ি হরিয়ানা রাজ্যে। তিনি সেনাবাহিনীর আর্মড কর্পে নিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি অনিকা চোপড়া নামে ফেসবুকে একজনের সাথে তার নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিলেন। ওই অনিকা চোপড়া-র অ্যাকাউন্টটি তৈরি করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। অনিকার সাথে চ্যাট করার সময়ে সোমবীর ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে একাধিক তথ্য আদান প্রদান করেন।

এর আগে একই অভিযোগে সম্প্রতি বিমানবাহিনীর এক গ্রুপ ক্যাপ্টেনকে আটক করে দেশটির সশস্ত্র বাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের গতিবিধি সম্পর্কে ব্যাপক তথ্য পাচারের অভিযোগ রয়েছে ওই ক্যাপ্টেনের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইএসআইকে তথ্য পাচার, ভারতীয় সেনা আটক

আপডেট সময় : ০৮:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯