ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন ইমরান খান

  • আপডেট সময় : ০৩:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান গ্রেফতার এড়াতে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। রোববার রাতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এজহার দায়েরের পরিপ্রেক্ষিতে এই আবেদন করেন তিনি।

জিও নিউজ এ খবর জানিয়েছে।

গতকাল রাতে ইসলামাবাদের মারগালা থানায় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট আলী জাভেদ এজাহারটি দায়ের করেন। এরপরই ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী।

এজাহারটিতে বলা হয়, ইমরান খান তার বক্তৃতার মাধ্যমে জনগণের বিরুদ্ধে উত্তেজনা ও সন্ত্রাস ছড়িয়ে দিয়েছেন।

এজহার দায়েরের পরই ইমরান খানকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলে গুঞ্জন উঠে।

এর পরিপ্রেক্ষিতে পিটিআই আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা আছে যে, যখনই তলব করা হবে ইমরান খান আদালতে হাজির হতে প্রস্তুত।

আবেদনে আরো বলা হয়েছে যে, ইমরান খানের অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই এবং কখনো কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হননি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন ইমরান খান

আপডেট সময় : ০৩:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২