ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

আজারবাইজানকে ঠেকাতে আর্মেনিয়াকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে ভারত

  • আপডেট সময় : ১২:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজারবাইজানের মোকাবেলায় আর্মেনিয়াকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে ভারত। আর্মেনিয়া অস্ত্রের জন্য দ্বারস্থ হয়েছে নয়াদিল্লির। ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে জানিয়েছি যে, আর্মেনিয়ার সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা হচ্ছে।’

নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে ২০২০ সালে দু’দেশের যুদ্ধে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ নিহত হয়েছিলেন। ওই সময় মস্কোর মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছিল। কিন্তু এ বার ইউক্রেন সমস্যায় ব্যতিব্যস্ত ভ্লাদিমির পুতিনের তরফে সেই ভূমিকা নেয়া সম্ভব নয় বলেই কূটনীতি বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন।

জানা যায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি তৈরি পিনাকা কার্গিল যুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ট্রাকের ওপর বহনযোগ্য ৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সম্ভাব্য চীনা আগ্রাসনের মোকাবেলায় মোতায়েন করেছে ভারতীয় সেনা। ডিআরডিও এই ‘মাল্টিপল রকেট লঞ্চার’ মাত্র ৪৪ সেকেন্ডে একসাথে ৭২টি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এই ভারতীয় ক্ষেপণাস্ত্র আজারবাইজানের হানা ঠেকাতে আর্মিনিয়া ফৌজের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে বলে মনে করেছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজারবাইজানকে ঠেকাতে আর্মেনিয়াকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে ভারত

আপডেট সময় : ১২:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২